সুনামগঞ্জ সদর উপজেলায় ১৫ দিন ব্যাপী প্রসবজনিত ফিস্টুলা রোগী শনাক্তকরণ ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সামনে উদ্বোধন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য
র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এবং সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (CIPRB) ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA)-এর সহযোগিতায় অনুষ্ঠিত র্যালিতে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UHFPO) ডা. যশোবন্ত ভট্টাচার্য, সিভিল সার্জন কার্যালয়ের কো-অর্ডিনেটর ডা. রাজেশ সিংহ মিথুন, মেডিকেল অফিসার অব ক্লিনিক্যাল সার্ভিসেস (MOCS) ডা. বনবীর তালুকদার রক্তিম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক (AHI) ফরিদুল ইসলাম সোহেল, শহীদুল কবীর চৌধুরী সোহাগ, সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও সদর উপজেলার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠান সমন্বয় করেন,সিআইপিআরবির ফিস্টিলা জেলা সমন্বয়কারী রিনা আক্তার।
উল্লেখ্য, ১৫ দিনব্যাপী এ ক্যাম্পেইনের মাধ্যমে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে প্রসবজনিত ফিস্টুলা রোগী শনাক্তকরণ, সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার সঙ্গে সংযোগ স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।