বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ এ সপ্তাহেই

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ১২:২৬ am
  • ৩ Time View

চলতি সপ্তাহেই প্রকাশ হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে রোববার (২৬ ডিসেম্বর) এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালদ্বীপ সফরের সময় বাড়ায় ২৮ ডিসেম্বরের আগে এসএসসির ফল ঘোষণা হবে না। এর পর যে কোনোদিন ফলাফল ঘোষণা হতে পারে।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী দেশে ফিরে ৩০ ডিসেম্বর বিনা মূল্যের পাঠ্যবই বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। একই দিন এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করা হতে পারে বলে আলোচনা চলছে। তবে এখনো তারিখ চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রী যেদিন সম্মতি দেবেন, সেদিন ফলাফল প্রকাশ করা হবে।

করোনার কারণে নয় মাস পিছিয়ে গত ১৪ নভেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এই পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন।করোনার কারণে এবার ভিন্ন পরিস্থিতিতে ভিন্নভাবে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com