বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫:৩৫ pm
  • ১২ Time View

জাতীয়করণ হয়েছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও ইনডেক্স কর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। মূলত সরকারি পিডিএস ব্যবস্থায় নিবন্ধনের জন্যই এই নির্দেশনা দেওয়া হয়েছে।

বেশ কিছু এমপিওভুক্ত স্কুল, কলেজ ও স্কুল-কলেজ ইতোমধ্যে জাতীয়করণ হয়েছে। একই সঙ্গে সেসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের রাজস্ব খাতভুক্ত পদে পদায়ন সম্পন্ন হয়েছে। এই নির্দেশনা মূলত তাদের জন্য প্রযোজ্য।

১৯ অক্টোবর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এক চিঠিতে এ তথ্য জানায়। ইতোমধ্যেই সব অঞ্চলের মাউশি অধিদপ্তরের পরিচালক ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে জানানো হয়েছে এই বিষয়টি।

সেই চিঠিতে বলা হয়েছে, ‘জাতীয়করণকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের আগে এমপিওভুক্ত বা ইনডেক্সধারী ছিলেন এবং পরবর্তী সময়ে রাজস্ব খাতভুক্ত পদে পদায়ন পেয়েছেন—এমন শিক্ষক-কর্মচারীদের ইনডেক্স যথাযথ প্রক্রিয়ায় কর্তন করতে হবে। এরপর রাজস্ব খাতভুক্ত জনবল হিসেবে নতুন পিডিএস আইডি পাওয়ার জন্য নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।’

এই নির্দেশনা অনুসারে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। ইনডেক্স কর্তনের প্রক্রিয়াটি এমপিও অনলাইন সফটওয়্যার কিংবা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) হার্ডকপিতে আবেদনের মাধ্যমে সম্পন্ন করা যাবে।

প্রক্রিয়া মেনে আবেদনের পর এমপিও ইনডেক্স কর্তন হলে এরপরই সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীরা রাজস্ব খাতভুক্ত জনবল হিসেবে নিবন্ধিত হয়ে পিডিএসভুক্ত হতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com