বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী করব: সিইসি

নিউজ ডেস্ক
  • Update Time : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২, ৫:০০ pm
  • ৯ Time View

রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী করার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মলনে তিনি এসব কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমাদের টপ লেবেলের দায়িত্ব হবে। আমরা আন্তরিকতা, নিষ্ঠা, সততার সাথে দায়িত্ব পালন করবো। পরবর্তীততে আপনারাই তা মূল্যায়ন করবেন। আমরা অন্তরের অন্তস্থল থেকে প্রার্থনা করি প্রত্যাশা করি সকল দল নির্বাচনে অংশগ্রহণ করবেন।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব আমাদের রয়েছে। প্রাথমিক কাজ হিসেবে আজ আইন নিয়ে জ্ঞান আহরণ করেছি, সবার সঙ্গে মতবিনিময় করেছি। সকলেই (অন্য নির্বাচন কমিশনার) অভিন্ন ভাষায় বলেছে সংবিধারিব শপথের প্রতি অনুগত থেকে সততার সাথে দায়িত্ব পালন করব।’

সিইসি আরও বলেন, ‘দলগুলোরও একটি দায়িত্ব রয়েছে। নির্বাচনে অনেক কর্মী থাকে। সামর্থের সাথে প্রতিটি দলকে দায়িত্ব পালন করতে হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট যেমন পালিয়ে যাননি। তেমনি নির্বাচনটাও একটা যুদ্ধ। কাজেই মাঠ ছেড়ে আসলে হবে না। হয়তো কষ্ট হবে।’

সিইসি বলেন, ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে, কিছুটা ধস্তধস্তি হয়, আমরা এগুলোর জন্য চেষ্টা করব। আমাদের সামর্থ দক্ষতা শক্তি যতটুকু আছে ততটুকু দিয়ে আইনের মধ্যে থেককে সর্বোচ্চ প্রয়াস নিয়ে দায়িত্ব পালনের চেষ্টা করব।’

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান এবং ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার উপস্থিত ছিলেন।

কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন গত ২৬ ফেব্রুয়ারি নিয়োগ পাওয়ার পর শপথ নেন ২৭ ফেব্রুয়ারি। সোমবার তারা প্রথম কাজে যোগ দিয়েই বেলা ১১ টায় পরিচিতি সভা করেন। এরপর আসেন সংবাদ সম্মেলনে। নতুন কমিশনের মেয়াদ শেষ হবে ২০২৭ সালের ২৬ ফেব্রুয়ারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com