বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

মার্কিন আন্ডার সেক্রেটারি ঢাকায়, অংশীদারত্ব সংলাপ রোববার

নিউজ ডেস্ক
  • Update Time : রবিবার, ২০ মার্চ, ২০২২, ১২:১৩ am
  • ৪ Time View

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০তম বার্ষিকীতে অষ্টম অংশীদারত্ব সংলাপে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড ঢাকায় পৌঁছেছেন।

শনিবার (১৯ মার্চ) বিকেল ৫টার দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। দক্ষিণ এশিয়ায় ভারত ও শ্রীলঙ্কাসহ ত্রিদেশীয় সফরের অংশ হিসেবে প্রথমে নুল্যান্ড ঢাকায় এসেছেন।

রোববার (২০ মার্চ) সকালে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং নুল্যান্ড রাষ্ট্রীয় অতিথি ভবনে বৈঠক করবেন। ‘পার্টনারশিপ ডায়ালগ’ শীর্ষক দেড় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিং করবেন। পরে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন।

পররাষ্ট্র দপ্তর এবং ঢাকায় মার্কিন কূটনীতিকরা বলেছেন, বাণিজ্য ও বিনিয়োগ, শ্রম, মানবাধিকার ও শাসন, জলবায়ু পরিবর্তনসহ বৈশ্বিক হুমকি এবং নিরাপত্তা সহযোগিতা নিয়ে বৈঠকে আলোচনা হবে।

যুক্তরাষ্ট্র ২০২১ সালের ১০ ডিসেম্বর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং এর বেশ কয়েকজন সাবেক-বর্তমান কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এ সংলাপে র‌্যাবের বিষয়টি গুরুত্ব পাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ঢাকা এ সংলাপে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি জোরালোভাবে তুলে ধরবে এবং সন্ত্রাস দমন ও মাদক পাচার রোধে র‌্যাবের সাফল্য তুলে ধরবে।

তিনি বলেন, যখনই র‌্যাবের কিছু সদস্যের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের মতো অভিযোগ পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রমাণ বৈঠকে উপস্থাপন করা হবে।

নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে ঢাকায় অবস্থানরত এক মার্কিন কূটনীতিক বলেছেন, সংলাপের সময় মানবাধিকার একটি অন্যতম ইস্যু হবে। ঢাকায় মার্কিন দূতাবাস, ওয়াশিংটন ডিসিতে স্টেট ডিপার্টমেন্ট এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সংলাপের অ্যাজেন্ডা নির্ধারণে একসঙ্গে কাজ করেছে।

২০১৯ সালে সপ্তম বাংলাদেশ-মার্কিন অংশীদারত্ব সংলাপ অনুষ্ঠিত হয়। ওই সময় মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছিল- বঙ্গোপসাগরে মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস, জলদস্যুতা এবং আঞ্চলিক নিরাপত্তা সমন্বয় বাড়াতে বাংলাদেশকে অতিরিক্ত নিরাপত্তা সহায়তা দেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com