বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

হাওরের ৪১ শতাংশ বোরো ধান কাটা শেষ: কৃষি অধিদপ্তর

নিউজ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২, ১২:১৯ am
  • ৩ Time View

কৃষি সসম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০ এপ্রিল পর্যন্ত হাওরাঞ্চলে ৪১ শতাংশ ধান কাটা শেষ হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জে ৩৮ শতাংশ, নেত্রকোনায় ৭৩ শতাংশ, ব্রাহ্মণবাড়িয়ায় ২৯ শতাংশ, সিলেটে ৩৭ শতাংশ, মৌলভীবাজারে ৩৬ শতাংশ, হবিগঞ্জে ২৫ শতাংশ এবং সুনামগঞ্জে ৪২ শতাংশ ধান কাটা হয়েছে।

অধিদপ্তরের হিসাব বলছে, এ বছর হাওরাঞ্চলের ৭ জেলা কিশোরগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জের হাওরে বোরো ধান চাষ হয়েছে ৪ লাখ ৫২ হাজার ১৩৮ হেক্টর জমিতে। আর হাওর নয় এমন এলাকায় চাষ হয়েছে ৪ লাখ ৯৮ হাজার ১৮০ হেক্টর জমিতে। সব মিলিয়ে চাষ হয়েছে মোট ৯ লাখ ৫০ হাজার ৩১৮ হেক্টর জমিতে। এর মধ্যে ৯ হাজার ৭০০ হেক্টর জমির ধান অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে আক্রান্ত হয়েছে, যা মোট আবাদের শতকরা এক ভাগ।

এদিকে অতিবৃষ্টি, পাহাড়ি ঢল এবং বৈরি আবহাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ৮০ শতাংশ পাকলেই হাওরের ধান কাটার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া, পাকা ধান দ্রুততার সাথে কাটার জন্য কৃষকদেরকে প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাচ্ছে কৃষি মন্ত্রণালয়। ধান কাটার যন্ত্র কম্বাইন হারভেস্টার ও রিপার পর্যাপ্ত বরাদ্দ দেওয়ার পাশাপাশি অন্যান্য জেলা থেকেও নিয়ে আসা হয়েছে।

এই মুহূর্তে হাওরে প্রায় ১ হাজার ৭০০ কম্বাইন হারভেস্টার ও রিপার ধান কাটছে। যার মধ্যে ১ হাজার ১০০ কম্বাইন হারভেস্টার স্থানীয় আর ৩৫০টি কম্বাইন হারভেস্টার অন্যান্য জেলা থেকে নিয়ে আসা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com