বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ওআইসি মহাসচিবের ঢাকা সফর স্থগিত

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ১১:০৮ am
  • ৭ Time View

ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ঢাকা সফর স্থগিত করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ওআইসি মহাসচিবের সফরটি আপাতত স্থগিত করা হয়েছে। তিনি অসুস্থ, হাসপাতালে ভর্তি আছেন। পরবর্তীতে সুবিধাজনক সময়ে তিনি ঢাকা সফর করবেন।

শনিবার (২৭ আগস্ট) তিন দিনের সফরে ঢাকা আসার কথা ছিল তার।

সূত্র জানায়, ওআইসি মহাসচিব শারীরিকভাবে খুব অসুস্থ হয়ে পড়ায় শুক্রবার হাসপাতালে ভর্তি হয়েছেন। মহাসচিবের অফিস থেকে শুক্রবার রাতেই জানিয়ে দেয়া হয়, তিনি ঢাকা সফর স্থগিত করেছেন। তবে সুস্থ হওয়ার পর তার সফর সূচি নতুন করে পুনরায় নির্ধারিত হবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের আমন্ত্রণে ঢাকায় আসার কথা ছিল ওআইসি মহাসচিবের। ঢাকা সফরের প্রথম দিন শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকও নির্ধারিত ছিল। এছাড়া তার প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকও করার কথা ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com