বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিশ্বে করোনা শনাক্ত ৬১ কোটি ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২, ১১:২৬ am
  • ৪ Time View

বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৮৮৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৫ লাখ ৪ হাজার ৭২৮ জনে।

এছাড়া ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৯ হাজার ৪৪৯ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ কোটি ৫ লাখ ৬২ হাজার ৩৬৪ জনে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, জাপানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫ হাজার ১০ জন এবং মারা গেছেন ২২৫ জন। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৮০ জন এবং মারা গেছেন ১৩ জন। দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৪৮ জন এবং মারা গেছেন ৫৬ জন।

এদিকে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৬ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৬৬৮ জন।

এছাড়া ফ্রান্সে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৪৩ জন এবং মারা গেছেন ৬৭ জন। ইতালিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬০৮ জন এবং মারা গেছেন ৪০ জন। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২০২ জন এবং মারা গেছেন ৫১ জন। রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৬ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ৬৯০ জন।

অস্ট্রেলিয়ায় নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২০ জন এবং মারা গেছেন ১১ জন। একইসময়ে থাইল্যান্ডে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৮০ জন এবং মারা গেছেন ২২ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com