বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে ৭ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ১১:৪৯ pm
  • ৩ Time View

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৭ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বৈদ্যেরবাজার ইউপির চান্দেরকীর্তি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহীম বলেন, ‘বৈধ গ্রাহকরা যাতে সঠিকভাবে গ্যাস পায় সেজন্য তিতাসের কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করছি। এরইমধ্যে সাত হাজার আবাসিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আমাদের এ অভিযান চলমান থাকবে।’

সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেকু দিয়ে মাটি খুঁড়লেই বেরিয়ে আসছে অবৈধ গ্যাস সংযোগের পাইপ। অধিকাংশ বাসা বাড়িতেই মিলছে অবৈধ গ্যাসের সংযোগ। অভিযানে সাত কিলোমিটার এলাকার বাসাবাড়ির ৭ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় বিপুল সংখ্যক অবৈধ পাইপ ও রাইজার।

তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক মো. সুরুজ আলম জানান, রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে উচ্চচাপ সম্পন্ন বাণিজ্যিক সংযোগ থেকে অবৈধভাবে বিভিন্ন বাসা বাড়িতে গ্যাস সংযোগ নেয়া হয়েছে। ফলে বৈধ গ্রাহকরা দীর্ঘদিন যাবত গ্যাস সংকটে ভুগছেন। গ্রাহকদের গ্যাস সরবরাহ নিশ্চিত করতে অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করা হচ্ছে। পর্যায়ক্রমে সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com