বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সিলেটে ছুরিকাঘাতে কিশোর নিহত

সিলেট ব্যুরো
  • Update Time : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ৬:৩২ pm
  • ৬ Time View

সিলেট মহানগর এলাকার জল্লারপাড় পয়েন্টে আরমান হোসেন (১৭) নামে এক কিশোরকে খুন করা হয়েছে। বৃহস্পতিবার রাত অনুমান সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাতে খুন করে।

নিহত আরমান পরিবারের সঙ্গে নগরীর জল্লার পাড় ও জামতলা এলাকায় দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় বসবাস করতো। নিহতের বাবা আবুল কালাম আজাদ ওই এলাকায় এসির ওয়ার্কশপ নিয়ে ব্যাবসা করে আসছেন। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা দক্ষিণ শ্রীপুর ইউনিয়ের দক্ষিণ শ্রীপুর গ্রামে।

আরমানের বাবা আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার রাত অনুমান ১২টার দিকে তার ছেলে আরমান বাসা থেকে ওরস্যালাইন নিয়ে আসার জন্য জল্লারপাড় পয়েন্টে যায়। সেখানে যাওয়ার পর পর তার পুর্ব পরিচিত ৫-৬ জন ছেলে তাকে ডেকে নিয়ে পয়েন্ট সংলগ্ন ওয়াকওয়ের একটু ভেতরে নিয়ে সেখানে আরমানের শরীরে উপর্যুপরি ছুরিকাঘাত করে তাকে রাস্তায় ফেলে যায়।

এসময় তার চিৎকার শুনে পথচারীরা এগিয়ে এসে তাকে গুরুতর রক্তাক্ত অবস্হায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আরমানকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে নিহতের মা-বাবাসহ পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে আরমানে মৃতদেহ খেতে পান।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।

তিনি আরও বলেন, এঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শিপলু নামে একজনকে আটক করেছে পুলিশ। নিহতের বাবা বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি হত্যা মামলা দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com