বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ইভিএম কিনতে ৮৭১১ কোটি টাকার প্রকল্প চূড়ান্ত

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ৬:৪২ pm
  • ৪ Time View

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২ লাখ ইভিএম কিনতে নতুন প্রকল্পের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। প্রকল্পটি পরিকল্পনা কমিশনে পাঠানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

সোমবার (১৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আলমগীর।

ইসি বলেন, এখন প্রকল্পটি পরিকল্পনা কমিশনে পাঠানো হবে। পরিকল্পনা কমিশন যাচাই-বাছাইয়ের পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য তুলবে।

কমিশনার সাংবাদিকদের উদ্দেশে বলেন, আজ কমিশন সভা ছিল দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে। সর্বোচ্চ দেড়শ আসনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বর্তমানে আমাদের যে ইভিএম আছে তাতে ৭০টি আসনে নির্বাচন করা সম্ভব। যদি দেড়শ আসনে নির্বাচন করতে হয় তাহলে আমাদের আরও ইভিএম প্রয়োজন হবে।

তিনি বলেন, এজন্য একটি প্রকল্প তৈরি করতে সচিবালয়কে বলা হয়েছিল। সেটি তারা তৈরি করে গত সভায় উপস্থাপন করেছিল। সেখানে আমাদের কিছু প্রশ্ন ছিল। সে প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারেনি বলে আমরা তাদের বলেছিলাম এগুলো ঠিক করে নিয়ে আসার জন্য। তারা আজ যথাযথভাবে উপস্থাপন করেছেন। আমরা সেটা দেখেছি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, এটা ঠিক আছে। এখন আমরা পরিকল্পনা কমিশনে অনুমোদনের জন্য পাঠাব। প্রয়োজনীয় সংখ্যক জনবলের জন্য মন্ত্রণালয়ের সঙ্গে একটি সভা করতে হবে।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অসীম কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দেড়শ আসনে ইভিএম ব্যবহার করার জন্য নতুন করে ২ লাখ ইভিএম কেনা, মেরামত ও রক্ষণাবেক্ষণের প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ৮ হাজার ৭১১ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com