বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

করতোয়ায় নৌকাডুবিতে ১৬ জনের মরদেহ উদ্ধার

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৫:১৬ pm
  • ৫ Time View

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকা ডুবির ঘটনায় ১৬ জমেরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন।

রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আওলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার রায় বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হতাহতরা মহালয়া অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com