বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

মালয়েশিয়াকে উড়িয়ে বাংলাদেশের বিশাল জয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ৫:২৯ pm
  • ৪ Time View

নারী এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই থাইল্যান্ডকে ৮২ রানে গুঁড়িয়ে দিয়ে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের কারণে ৭০/৮ রানে ইনিংস গুটানো বাংলাদেশ হারে ৯ উইকেটের বড় ব্যবধানে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে মুর্শিদা খাতুন (৫৬) ও নিগার সুলতানার (৫৩) জোড়া ফিফটিতে ভর করে ৫ উইকেট হারিয়ে ১২৯ রান করে বাংলাদেশ।

টার্গেট তাড়া করতে নেমে অভিষিক্ত ফারিহা তিষ্ণার হ্যাটট্রিক এবং ফাহিমা, সানজিদা ও রুমানার বোলিং তোপের মুখে পড়ে ১৮.৫ ওভারে ৪১ রানে অলআউট হয় মালয়েশিয়া।

৮৮ রানের জয়ে চতুর্থ পজিশন থেকে শ্রীলংকাকে হটিয়ে তিনে উঠে সেমির পথে এগিয়ে গেল বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com