বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সুষ্ঠু নির্বাচন আমরাও চাই: পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ অক্টোবর, ২০২২, ১:১৯ am
  • ৮ Time View

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সুষ্ঠু নির্বাচন উনারা (বিএনপি) কেন আমরাও চাই, সবাই চায়। বাংলাদেশের পাবলিকও চায় সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব সকল দলের, যে সকল দল আইনে বিশ্বাস করে, নির্বাচনেও বিশ্বাস করে।

শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠান তিনি এসব কথা বলেন।

সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ হোক বা অন্য কোনো দল হোক, যারা নির্বাচন করবে, তারা নির্বাচনের আইনের আওতায় করবে। সবাই আমরা আশা করি সুষ্ঠু নির্বাচন হবে।

মন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে বলতে পারি সরকার সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কোনো বাধা দেবে না। কারণ আমরা জানি জনগণের আস্থা আমাদের ওপর আছে। যদি সত্য না হয় সেটা নির্বাচনে প্রমাণ হবে। সুতরাং সবাই নির্বাচন করুক এটাই আমরা চাই।

বিদ্যুতের গ্রিড বিপর্যয়ের বিষয়ে তিনি বলেন, এটা একটা এক্সিডেন্ট। এক্সিডেন্ট ঘটতেই পারে। শ্রেষ্ঠ বিমানও ঢপ করে মাটিতে পড়তে পারে। দুর্ঘটনা ঘটে গেছে। এখন তো নাই, নরমাল হয়ে গেছে। ভালো জিনিস দেখা দরকার। খুঁত খুঁত করে শুধু মন্দ খোঁজা ভালো কাজ না।

অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, জয়নাল আবেদিন, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম প্রমুখ।

এর আগে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন সদর উপজেলার হাছনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানার্সআপ বিশ্বম্ভপুর উপজেলার মথুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন তাহিরপুরের কলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানার্সআপ শান্তিগঞ্জের ডিকেসি আর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com