বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে যাত্রীবাহি বাস খাদে পড়ে নিহত ২

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ১১:০৮ pm
  • ৩ Time View

সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার পূর্বপাগলায় একটি যাত্রীবাহি বাস খাদে পড়ে টিপু মিয়া (৩৫) ও রূপা বেগম (১০) নামের দুইজন নিহত হয়েছে।

নিহত টিপু মিয়া দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামের আঞ্জব আলীর ছেলে ও রূপা বেগম একই গ্রামের শমসের আলীর মেয়ে।

শুক্রবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দামোধরতপী এলাকার নোয়াগাঁও গ্রামের সামনে এ সড়ক দূর্ঘটনাটি ঘটে। এসময় আরও ৪ জন আহত হয়েছেন।

পুলিশ জানায়, সিলেট থেকে দিরাইমুখী একটি যাত্রীবাহী বাস দামোধরতপী নোয়াগাঁও এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই টিপু মিয়া ও রূপা বেগমের মৃত্যু হয়। এসময় আরও ৫জন গুরুতর আহত হয়েছেন। প্রথমে স্থানীয়রা ও পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন হতাহতদের উদ্ধার করেন। আহতদের সুনামগঞ্জ সদর ও সিলেট হাসপাতালে পাঠানো হয়েছে।

জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শ মো. সেলিম নিশ্চিত করে জানন, মৃদদেহ উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com