বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সিলেট নগরীতে শুক্রবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সিলেট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ১১:২৩ pm
  • ৩ Time View

সিলেট নগরীতে টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে শুক্রবার। জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা জরুরি বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিদ্যুৎ লাইনের ওপর থাকা গাছের শাখা-প্রশাখা কাটা ও অন্যান্য সংস্কার কাজের জন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে। মহানগরীর কাজীটুলা, মানিকপীর মাজার রোড, নয়াসড়ক, বারুদখানা, জেলরোড, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড় ও আশপাশের এলাকায় শুক্রবার সকাল ৭টা থেকে বেলা ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com