বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৪:২৮ pm
  • ৩ Time View

সুনামগঞ্জে স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ নভেম্বর) শহরের কাজির পয়েন্টে একটি অভিজাত রেস্ট হাউজে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও এ্যাফরট ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা)র উদ্যোগে এবং বাংলাদেশ হেল্থ ওয়াচ-এর সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক ও ইরার নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম।

জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ফোকাল পার্সন ও ইরার প্রজেক্ট ম্যানেজার ফয়সল আহমদের পরিচালনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়ল,বাংলাদেশ হেল্থ ওয়াচের বাংলাদেশ হেল্থ ওয়াচের কো-অর্ডিনেটর (ফিল্ড অপারেশন) আছমা আক্তার। প্রশিক্ষণে সুনামগঞ্জে কর্মরত ২০ জন সাংবাদিক অংশ নেন। প্রশিক্ষণে সুনামগঞ্জে কর্মরত ২০ জন সাংবাদিক অংশ নেন। প্রশিক্ষণ শেষে অংশ গ্রহনকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com