বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

চালের পরিবর্তে টাকা বরাদ্দ চায় সংসদীয় কমিটি

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ৯:৩৬ pm
  • ৩ Time View

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকায় ক্ষয়ক্ষতি মোকাবিলায় চালের পরিবর্তে টাকা বরাদ্দ চায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

বুধবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠক থেকে এ বিষয়ে সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি এবি তাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. আফতাব উদ্দিন সরকার, মীর মোস্তাক আহমেদ রবি, জুয়েল আরেং এবং মাসুদ উদ্দিন চৌধুরী অংশ নেন।

বৈঠকে বজ্রপাত থেকে কৃষকসহ সাধারণ মানুষকে রক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি রক্ষামূলক ব্যবস্থা গ্রহণ বিষয়ে আলোচনা হয়। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট যেকোনো জরুরি অবস্থা মোকাবিলায় মন্ত্রণালয়কে রিজার্ভ ফান্ড রাখার সুপারিশ করা হয়।

এ সময় জানানো হয়, গত অক্টোবর মাসে রোহিঙ্গা ক্যাম্পে ৮ জন খুন, ২৫ জন অপহরণ, ২১ জন মানবপাচার ও ৬ জন ধর্ষণের শিকার হয়েছে। এছাড়াও ৩টি ডাকাতির ঘটনা ঘটেছে। এ মাসে ১৬২ জনের বিরুদ্ধে ৫১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। যার মধ্যে মাদক মামলায় ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এর বাইরে মোবাইল কোর্টের ৩৪টি অভিযানে ৮৬টি মামলা দায়ের করে এক লাখ ২৯ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড আদায় এবং ৫০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এপিবিএনের তিনটি ব্যাটালিয়ন কর্মরত রয়েছে বলেও বৈঠকে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com