বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভূমিধসে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২, ৩:৩১ pm
  • ৪ Time View

মালয়েশিয়ায় গভীর রাতে ভূমিধসের ঘটনায়  ১৬ জন নিহত হয়েছে । শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোরে দেশটির রাজধানীর পার্শ্ববর্তী একটি ক্যাম্পসাইটে ভূমিধসের এই ঘটনা ঘটে।

এতে ৫০ জনেরও বেশি মানুষ উদ্ধার হলেও এখনও ২০ জনেরও বেশি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এদিকে জীবিতদের সন্ধানে ঘটনাস্থলে কাজ করছেন অনুসন্ধান ও উদ্ধারকারী কর্মীরা।শুক্রবার স্থানীয় সময় ভোর ৩টার দিকে রাজধানী কুয়ালালামপুরের উপকণ্ঠে সেলাঙ্গর রাজ্যে ক্যাম্পিং সুবিধাসহ একটি জৈব খামারের কাছে রাস্তার পাশে ভূমিধসের এই ঘটনা ঘটে বলে রাজ্যটির দমকল ও উদ্ধার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে।

এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মোট ৯২ জন গভীর রাতের এই ভূমিধসের কবলে পড়েন এবং তাদের মধ্যে ৫৯ জনকে নিরাপদে পাওয়া গেছে বলে জানানো হয়। এই ঘটনায় ১৬ জন নিহত হওয়া ছাড়াও ৮ জনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেলাঙ্গর রাজ্য দমকল ও উদ্ধার বিভাগের পরিচালক নোরাজাম খামিস বলেছেন, আনুমানিক ৩০ মিটার (১০০ ফুট) উচ্চতা থেকে ভূমিধসের এই ঘটনা ঘটে এবং এর ব্যাপ্তি ছিল প্রায় এক একর এলাকাজুড়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com