বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ : ধর্ম প্রতিমন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২, ১১:১৯ pm
  • ৩ Time View

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, বাংলাদেশ সারা বিশ্বের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এখানে প্রত্যক ধর্মের অনুসারীরা শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘেœ ধর্মীয় আচার অনুষ্ঠান করতে পারে। এক কথায় বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রতির দেশ।

সোমবার (২৬ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।

আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখ্ত মোহাম্মদ জাকির হোসেন, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রজত কান্তি সোম মানস, অতিরিক্ত পুলিশ সুপার জনাব আবু সাঈদ প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ (ওসি), ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী সুনামগঞ্জ মডেল মসজিদ পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com