বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা, সম্পাদক শ্যামল

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ১১:০৬ pm
  • ৪ Time View

জাতীয় প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত।

শনিবার (৩১ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ৯টায় জাতীয় প্রেস ক্লাবে ভোটগ্রহণ শুরু হয়ে টানা বিকেল ৫টা পর্যন্ত চলে।

ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. মোস্তফা-ই-জামিল।

সভাপতি পদে ফরিদা ইয়াসমিন সর্বোচ্চ ৫৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৪০১ ভোট।

সাধারণ সম্পাদক পদে শ্যামল দত্ত সর্বোচ্চ ৪৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী ইলিয়াস খান পেয়েছেন ৪৭৪ ভোট।

সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন হাসান হাফিজ। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রেজোয়ানুল হক রাজা। যুগ্ম সম্পাদকের দুটি পদে জয়ী হয়েছেন আইয়ুব ভুঁইয়া এবং মো. আশরাফ আলী। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন শাহেদ চৌধুরী।

জাতীয় প্রেস ক্লাব ২০২২-২৩ ব্যবস্থাপনা কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন, ফরিদ হোসেন (৪৯৫ ভোট), কাজী রওনক হোসেন (৪২২ ভোট), শাহনাজ সিদ্দীকি সোমা (৩৯০ ভোট), কল্যাণ সাহা (৩৮২ ভোট), শাহনাজ বেগম পলি (৩৬০ ভোট), সৈয়দ আবদাল আহমদ (৩৪৭ ভোট), মোহাম্মদ মোমিন হোসেন (৩৩০ ভোট), বখতিয়ার রানা (৩৩০ ভোট), জুলহাস আলম (৩০০ ভোট), সীমান্ত খোকন (২৮৯ ভোট)।

এর আগে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

সূত্রে জানা যায়, বিকেল পাঁচটা পর্যন্ত ৯৮২ জন ভোট দিয়েছেন। প্রেস ক্লাবের বর্তমান ভোটার ১০০২ জন।

জ্যেষ্ঠ সাংবাদিক মো. মোস্তফা-ই-জামিলের নেতৃত্বে জাতীয় প্রেস ক্লাব নির্বাচন পরিচালনা করেন আট সদস্যবিশিষ্ট কমিশন। কমিশনের সদস্যরা হলেন- জাফর ইকবাল, এস এ এম শওকত হোসেন, মিনার মনসুর, গৌতম অরিন্দম বড়ুয়া (শেলু বড়ুয়া), শামীমা চৌধুরী, মো. মনিরুজ্জামান এবং নবনীতা চৌধুরী।

জাতীয় প্রেস ক্লাবের এবারের নির্বাচনে ১৭টি পদে সর্বমোট ৪৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের দু’টি প্যানেল ছিল। ফরিদা-ফারুক পরিষদ এবং সবুজ-ইলিয়াস পরিষদ। এর বাইরে স্বতন্ত্র প্রার্থীরাও অংশ নেন এ নির্বাচনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com