বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সাড়ে ২৮ লাখ, ৪ হাজার ১০০ কোটি টাকা কর আদায়

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩, ৯:৫৬ pm
  • ৩ Time View

বিশেষ বিবেচনায় ব্যক্তি শ্রেণির আয়কর রিটার্ন দাখিলের শেষদিন ছিল ১ জানুয়ারি। এই সময় পর্যন্ত রিটার্ন দাখিল করেছেন ২৮ লাখ ৫১ হাজার করদাতা। যার বিপরীতে আয়কর এসেছে ৪ হাজার ১০০ কোটি টাকা।

সোমবার (২ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। দেশে বর্তমানে ৮২ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) ব্যক্তি রয়েছেন।

গত বছরের একই সময় হিসাবে এবারের রিটার্ন দাখিল প্রবৃদ্ধির হার ২৩. ৯৮ শতাংশ। আর রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ২৪.৯৬ শতাংশ।

গত বছর এই সময় পর্যন্ত রিটার্ন দাখিল করেছিলেন ২২ লাখ ৯৯ হাজার ৬২৫ করদাতা। যার বিপরীতে আয়কর এসেছিল তিন হাজার ২৮১ কোটি টাকা।

এছাড়া রিটার্ন দাখিলের জন্য সময় বৃদ্ধির আবেদন জমা পড়েছে ২ লাখ ৫০ হাজারের বেশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com