বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় বিষয়ক মতবিনিময় সভা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ৬:০৪ pm
  • ২ Time View

সুনামগঞ্জে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা জেলা তথ্য অফিসের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ মতবিানিময় সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) মোহাম্মদ রেজাউল করিম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

রুটিন দায়িত্বে থাকা জেলা তথ্য অফিসের উপপরিচালক আব্দুস ছত্তারের পরিচালনায় ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ বিষয়ে ধারণাপত্র পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মহি উদ্দিন।

আরও বক্তব্য রাখেন, জেলা ত্রাণ ও পুণর্বাসন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সবাপতি শাহজাহান চৌধুরী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব জামান, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল।

উন্মুক্ত আলোচনায় অংশ নেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান তহুর, শিক্ষিকা নাজমা আক্তার প্রমুখ। এর আগে বিশেষ সংযোজন হিসেবে আগামীর স্মার্ট বাংলাদেশ কেমন হবে এ সম্পর্কিত ভিডিও প্রদর্শন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com