বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বীর শহীদদের প্রতি সিলেট জেলা আ.লীগের শ্রদ্ধা

সিলেট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ৮:৪৭ pm
  • ৪ Time View

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহিদদের ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন জেলা আওয়ামী লীগ। রোববার (২৬ মার্চ) দিবসের প্রাক্কালে রাত ১২:০১ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।

শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান, সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, এডভোকেট শাহ মো. মোসাহিদ আলী, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, সাইফুল আলম রুহেল, অ্যাডভোকেট রনজিত সরকার, আইন সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, তথ্য ও গবেষণা সম্পাদক মো. মবশ্বির আলী, দফতর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ পলাশ, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com