বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশকে ১৪ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে জাইকা

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১২:০৩ am
  • ৪ Time View

তিনটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এক দশমিক ২৭ বিলিয়ন ডলার বা ১৩ হাজার ৯৭০ কোটি টাকা ঋণ দিচ্ছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)।

প্রকল্পগুলো হলো মাতারবাড়ি বন্দর উন্নয়ন-২, চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে ইমপ্রুভমেন্ট-১ এবং জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্প।

বুধবার (২৯ মার্চ) একটি বিনিময় নোট এবং একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর হয়।

এতে স্বাক্ষর করেন অর্থনেতিক সম্পর্ক বিভাগের সচিব শরিখা খান এবং জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরি এবং জাইকার চিফ রিপ্রেজেনটেটিভ হিচিগুচি টমোহাইড।

ইআরডি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৩তম লোন প্যাকেজের আওতায় জাপান এ ঋণ দিচ্ছে। এর সুদের হার ধরা হয়েছে ১ দশমিক ২০ শতাংশ। সেই সঙ্গে আছে পরামর্শ ফি হিসেবে শূন্য দশমিক ০১ শতাংশ এবং ফ্রন্ট অ্যান্ড ফি শূন্য দশমিক ২ শতাংশ। ১০ বছরের রেয়াতকালসহ ৩০ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে বাংলাদেশকে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ চুক্তির আওতায় মাতারবাড়ি প্রকল্পের ইঞ্জিনিয়ারিং সেবার জন্য জাইকা প্রথমে দেবে ২ কোটি ডলার। পরবর্তীতে দেবে ২৯ কোটি ৯০ লাখ ডলার। এ প্রকল্পে আরও ঋণসহ মোট ঋণ হবে ৮১ কোটি ১০ লাখ ডলার। ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে এটি বাস্তবায়ন করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

এ ছাড়া চুক্তি অনুযায়ী চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে উন্নয়ন প্রকল্পে জাইকা দেবে ৪২ কোটি ৯০ লাখ ডলার। ২০২৮ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ বিভাগ। জয়দেবপুর ঈশ্বরদী ডুয়েলগেজ ডাবল লাইন প্রকল্পে জাইকা দেবে ৩ কোটি ২৫ লাখ ডলার। ২০২৫ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ রেলওয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com