বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

দাপ্তরিক যোগাযোগে ইংরেজি লিখলে জরিমানা!

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ২ এপ্রিল, ২০২৩, ৬:৪১ pm
  • ৪ Time View

দাপ্তরিক যোগাযোগে বিদেশি ভাষার ব্যবহার এড়ানো বাধ্যতামূলক করছে ইতালি। ইউরোপের দেশটি এমন একটি আইন করতে যাচ্ছে যাতে ইংরেজি কিংবা বিদেশি ভাষা দাপ্তরিক যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করলে এক লাখ ইউরো জরিমানা গুনতে হবে ব্যবহারকারীকে।

লাখ ইউরো পর্যন্ত জরিমানার বিধান রেখে আইন করার প্রস্তাব করেছে দেশটির সরকার।

ক্ষমতাসীন ব্রাদার্স অব ইতালি পার্টির ফাবিও রামপেল্লি দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে এই বিল উত্থাপন করেছেন। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও এতে সমর্থন দিয়েছেন।

সিএনএন জানিয়েছে, খসড়া আইনে সব বিদেশি ভাষার কথা বলা হলেও এটি মূলত ‘ইংরেজ-প্রীতি’ বন্ধের জন্য করা হয়েছে। এভাবে বিদেশি ভাষার শব্দ ব্যবহারকে খসড়ায় ইতালীয় ভাষার জন্য ‘অবমাননাকর ও লজ্জাষ্কর’ বলা হয়েছে।

সেখানে বলা হয়েছে, ইতালিতে ইংরেজি শব্দের ব্যবহার আরও জঘন্য, যেহেতু যুক্তরাজ্য এখন আর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অংশ নয়।

বিলটি এখনও পার্লামেন্টে আলোচনার জন্য ওঠেনি। সেখানে বলা হয়েছে, জনপ্রশাসনের পদে অধিষ্ঠিত সবার ‘লিখিত ও মৌখিক জ্ঞানের পাশাপাশি ইতালীয় ভাষায় পারদর্শিতা’ থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com