বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

পাঁচ সিটিতে আ. লীগের মনোনয়ন পেলেন যারা

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ৬:৩৭ pm
  • ৪ Time View

পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। শনিবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সেখানেই প্রার্থী চূড়ান্ত করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা সিটি করপোরেশনের জন্য তালুকদার আবদুল খালেক, সিলেটে মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, রাজশাহীতে এএইচএম খায়রুজ্জামান লিটন, বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট মো. আজমত উল্লাহ খান।

জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের প্রায় অধিকাংশ সদস্যই উপস্থিত ছিলেন। চুলচেরা বিশ্লেষণ শেষে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়।

গত রোববার শুরু হয়ে বুধবার মনোনয়ন ফরম বিতরণ শেষ হয়। বুধবার মনোনয়ন ফরম বিতরণের চতুর্থ ও শেষ দিন পর্যন্ত গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট- এই পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মোট ৪১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

গত ৩ এপ্রিল নির্বাচন কমিশন পাঁচ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশনে আগামী ২৫ মে, খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ১২ জুন এবং রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে ২১ জুন ভোট হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com