বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ৫:৫৪ pm
  • ৪ Time View

“বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ বিনামূল্যে আইন সেবার দ্বার উন্মোচন”এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ৯টায় জেলা লিগ্যাল এইড-এর উদ্যোগে এক র‌্যালি জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড-এর চেয়ারম্যান মো. হেমায়েত উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা জজ(নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল) মো. জাকির হোসেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুকন উদ্দিন কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ,পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সিভিল সার্জন মোহাম্মদ আহমদ হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তৈয়বুর রহমান বাবুল, জেলা তথ্য অফিসার আব্দুস ছত্তার।

জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারি জজ সুলেখা দে’র পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হক, সরকারি কৌশলী অ্যাডভোকেট আখতারুজ্জামান আহমদ সেলিম, লিগ্যাল এইড আইজীবী অ্যাডভোকেট স্বপন কুমার দাস রায়, উপকার ভোগীদের মধ্যে বক্তব্য রাখেন, গৌছ আলম, তানজিনা আক্তার।

সভা শেষে লিগ্যাল এইড-এর প্যানেল আইনজীবী অ্যাডভোকেট স্বপন কুমার দাস রায়কে সেরা লিগ্যাল এইড আইনজীবী হিসেবে পুরষ্কার প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com