বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

৫ বোর্ডের রোববারের এসএসসি পরীক্ষা স্থগিত

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১২ মে, ২০২৩, ১১:১০ pm
  • ৩ Time View

ঘূর্ণিঝড় ‘মোচা’ উপকূলের দিকে এগিয়ে আসায় পাঁচ শিক্ষাবোর্ডে রোববারের (১৪ মে) এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১২ মে) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১৪ মে অনুষ্ঠেয় পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্যান্য বোর্ডে ওই দিনের পরীক্ষা যথারীতি হবে।

স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com