বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

‘প্রেস কাউন্সিল শুধুমাত্র প্রিন্ট মিডিয়ার অভিভাবক’

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৫ মে, ২০২৩, ১১:৫২ pm
  • ৩ Time View

বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, প্রেস কাউন্সিল শুধুমাত্র প্রিন্ট মিডিয়ার অভিভাবক, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার নয়। প্রিন্ট মিডিয়া নিয়ে কাজ করা হয়। তিনি বলেন, প্রেসকাউন্সিল সংবাদ পত্রের স্বাধীনতা ও সাংবাদিকতার মান উন্নয়ন করার জন্য কাজ করছে।

সোমবার (১৫ মে) সকালে সুনামগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহনে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত “প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ ও আচরণ বিধি তথ্য অধিকার আইন ২০০৯ অবহিত করন” শীর্ষক সেমিনার ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রেস কাউন্সিল চেয়ারম্যান আরও বলেন, নানা সুবিধা অসুবিধার মধ্যেই সাংবাদিকদের কাজ করতে হচ্ছে। দেশের সকল জায়গাতেই একই অবস্থা সাংবাদিকরা নানা প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন। একজন সাংবাদিক যদি অন্যায় করেন আর তার প্রতিকার চেয়ে ভুক্তভোগী অভিযোগ দায়ের করেন তখন প্রেস কাউন্সিল বিচার করে। কিন্তু প্রেস কাউন্সিলের শাস্তির কোন ক্ষমতা নেই, শুধু তিরস্কার জানাতে পারবে। তিরস্কার করলে তো ফরিয়াদী খুশি হবে না। শাস্তির বিধান রাখতে হবে। আর না হয় প্রেস কাউন্সিলে কেউ অভিযোগ করবে না। আদালতের দ্বারস্থ হন। আদালতে গেলে জেল জরিমানার সুযোগ থাকবে।

তিনি বলেন, প্রেস কাউন্সিলের আইন সংশোধন করে ক্ষমতা বৃদ্ধি করলে অভিযোগের সংখ্যা বাড়বে। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, সেই সন্মান বজায় রাখার জন্য বস্তু নিষ্ট সাংবাদিকতা করতে হবে ।
প্রেস কাউন্সিলের সুপার সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, প্রেস কাউন্সিলের সচিব মাসুদ খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা তথ্য অফিসার আব্দুছ ছাত্তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com