বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে চুরি যাওয়া টাকা ও ল্যাপটপসহ গ্রেফতার ২

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৯ মে, ২০২৩, ১২:১৮ am
  • ৪ Time View

সুনাসগঞ্জে ডাচ্ বাংলা ব্যাংকের মঙ্গলকাটা এজেন্ট ব্যাংকিং চুরি যাওয়া টাকা ও ল্যাপটপসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৮ মে) পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং-এর এতথ্য জানান, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ।

গ্রফতারকৃতরা হচ্ছে, ওই এজেন্ট ব্যাংকিং অফিসের আউটলেট রিলেশনশিপ অফিসার ও সদর উপজেলার সুরমা ইউনিয়নের বেরিগাঁও গ্রামের আব্দুর রশিদের ছেলে সোহেল রানা ও একই গ্রামের জিন্নত আলী ছেলে আলী আজগর।

পুলিশ সুপার প্রেসব্রিংফিং-এ জানান, গত ২৫ মে দিনগত রাতে সদর উপজেলার মঙ্গলকাটা বাজারে ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং অফিস চোরেরা অফিস থেকে সাড়ে ৯ লাক টাকা, অফিসে ব্যবহৃত এইচপি একটি ল্যাপটপ, অফিসের ভেতরের সিসি ক্যামেরার ডিভিআর নিয়ে যায়। এ খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ অভিযানে নামে। গত ২৭ মে পুলিশ অভিযান চালিয়ে ওই এজেন্ট ব্যাংকের আইটলেট আউটলেট রিলেশনশিপ অফিসার সোহেল রানাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে সোহেলে রানা চুরির ঘটনার কথা স্বীকার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে আলী আজগরকে আটক করা হয় এবং সোহলে রানার নির্মণাধীন বিল্ডিং-এর ভেতর মাটির নীচ থেকে নগদ পাচঁ লাখ চুরানব্বই হাজার টাকা, চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার করা হয়। এব্যাপারে রোববার সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়।

এসময় জেলা গোয়েন্দা পুলিশের ওসি নন্দন কুমার ধর, সদর মডেল থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরীসহ পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com