বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে চার লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ প্লাস

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১১ জুন, ২০২৩, ৪:০৬ pm
  • ৩ Time View

সুনামগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষে জেলার ১২টি উপজেলা ও ৪টি পৌরসভার ২ হাজার ১৭৮ টি কেন্দ্রে প্রায় ৪ লাখ ৪ হাজার ৪০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রোববার (১১ জুন) বেলা ১১ টায় জেলা ইপিআই মিলনায়তনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক জেলা সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানান, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. আহমদ হোসেন।

সিভিল সার্জন আরও জানান, আগামী ১৮ জুন রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ২ হাজার ১৬৬টি কেন্দ্রে ৪ লাখ ৪ হাজার ৪০ জন শিশুকে ভিটামিন “এ” প্লাস খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১মাস বয়সী ৪৫ হাজার ৫৪১ জন শিশুকে নীল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৫৮ হাজার ৪৯৯ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে।

এক দিনে এ ক্যাম্পেইন হলেও আগামী ১৯ ও ২০ জুন বিকেল ৪ টা পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে।

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২৩৮ জন সুপারভাইজার, ২০৫ জন স্বাস্থ্য সহকারি,২৮৭ জন এফ ডবিøউ এবং ৪হাজার ৫৯২ জন স্বেচ্ছাসেবী কর্মী দায়িত্ব পালন করবেন।

ওরিয়েন্টেশনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র জেলা স্বস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. ওমর ফারুক, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরীসহ জেলায় কর্মরত প্রিন্ট এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com