বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে পৃথক বজ্রপাতে তিনজনের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৭ জুন, ২০২৩, ২:০৫ pm
  • ৩ Time View

সুনামগঞ্জের দিরাইয় ও বিশ^ম্ভরপুর উপজেলায় পৃথক বজ্রপাতে তিনজনের মুত্যু হয়েছে। নিহতরা হলেন, আব্দুল মালেক (৪৫), সেলিম মিয়া (২৭) ও জয়নাল মিয়া(৩৫)। নিহত আব্দুল মালেক পেশায় সিএনজি চালিত অটোরিক্সা চালক। তিনি দিরাই উপজেলার শ্যামারচর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

নিহত সেলিম মিয়া জেলার বিশ^ম্ভরপুর উপজেলার জিনারপুর গ্রামের ফরহাদ মিয়ার ছেলে ও জয়নাল মিয়া একই উপজেলার মাঝেরটেক গ্রামের শিশু মিয়ার ছেলে। তারা দুজন পেশায় বালু শ্রমিক।

শনিবার (১৭ জুন) ভোরে দিরাই উপজেলার আতনী বিল এলাকায় এবং বেলা ১১টার দিকে বিশ^ম্ভরপুর উপজেলার ধোপাজান নদীর ডলুরা আস্তানা এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

দিরাই থানার ওসি কাজী মোক্তাদীর হোসেন জানান, গতকাল ভোরে জেলার দিরাই উপজেলার আতনী বিল এলাকায় মাছ ধরতে যান সিএনজি চালক আব্দুল মালেক। এসময় হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

এদিকে, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম ছিদ্দিকী তপন জানান, শনিবার বেলা ১১টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাজান নদীর ডলুরা আস্তানা এলাকায় বারকি নৌকায় সেলিম মিয়া ও জয়নাল মিয়া বালু উত্তোলনে ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তারা দুজনই মারা যান। সঙ্গে স্থানীয়রা উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com