বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

৫ শতাংশ বিশেষ প্রণোদনা পাচ্ছেন সরকারি কর্মচারীরা

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : রবিবার, ২৫ জুন, ২০২৩, ১১:৩৬ pm
  • ৪ Time View

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো হচ্ছে। মূল বেতনের পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৫ জুন) জাতীয় সংসদে ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সমাপনী আলোচনায় অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকারি কর্মচারী যারা আছেন, তাদের বিশেষ বেতন হিসেবে মূল বেতনের ৫ শতাংশ এই আপৎকালীন সময়ে প্রদানের বিষয়টি বিবেচনা করার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। আশা করি, অর্থমন্ত্রী এ বিষয়টি গ্রহণ করবেন। আমরা মূল বেতনের ৫ শতাংশ বিশেষ প্রণোদনা হিসেবে তাদের দেব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com