বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ঢাকার সব প্রবেশ পথে বিএনপির অবস্থান কর্মসূচি ঘোষণা

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩, ৯:১২ pm
  • ৪ Time View

ঢাকা শহরের সব গুরুত্বপূর্ণ প্রবেশপথে আগামীকাল শনিবার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। এদিন বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালন করবে দলটি।

শুক্রবার (২৮ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

ফখরুল বলেন, ‘ভোটাধিকার হরণকারী কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন ও ইসি পুনর্গঠন, খালেদা জিয়ার মুক্তিসহ এক দফা দাবিতে আগামীকাল শনিবার বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকার সব প্রবেশপথে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঘোষণা করা হলো।’

তিনি বলেন, ‘আমরা যুগপৎ ধারায় যে আন্দোলন শুরু করেছি, সেই অনুযায়ী শনিবার বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকার সব গুরুত্বপূর্ণ প্রবেশমুখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ঘোষণা করছি। আমাদের এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। এটা আমাদের সাংবিধানিক অধিকার। আমরা আশা করব, প্রশাসন এই কর্মসূচিকে শান্তিপূর্ণভাবে পালন করতে দিয়ে তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে আমরা একা নই, বিদেশি রাষ্ট্রগুলো বলছে- এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

গত দুই দিনে মহাসমাবেশকে কেন্দ্র করে ‘কয়েক হাজার নেতাকে গ্রেফতার করা হয়েছে’ অভিযোগ করে ফখরুল বলেন, ‘কিন্তু গ্রেফতার করে কি সমাবেশে আটকাতে পেরেছেন, পারেননি।’

প্রশাসনকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব বলেন, ‘দলীয় সরকারের আদেশ-নির্দেশে জনগণের বিপক্ষে অবস্থান নেবেন না। অন্যায়, বেআইনিভাবে জনগণকে গ্রেফতার করবেন না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com