বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

টিসিবির জন্য ডাল ও সয়াবিন তেল কিনছে সরকার

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ৫:৫৫ pm
  • ৪ Time View

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১৬০ লাখ লিটার সয়াবিন তেল এবং ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনছে সরকার। এ ছাড়া সিঙ্গাপুর থেকে ৫০ হাজার মেট্রিক টন গম কেনারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার (৯ আগস্ট) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠক শেষে বিস্তারিত সাংবাদিকদের কাছে তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) আমিন উল আহসান। তিনি বলেন, বুধবার সয়াবিন তেল কেনার একটি প্রস্তব টেবিলে উঠেছে, সেটিরও অনুমোদন দেয়া হয়েছে।

প্রস্তাবটি হচ্ছে, বাণিজ্য মন্ত্রণালয়েল অধীন টিসিবির ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮০ লাখ লিটার সয়াবিন তেল বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিডেটের কাছ থেকে ১২৭ কোটি ৪ লাখ টাকায় কেনার অনুমোদন দেয়া হয়েছে। এতে প্রতি লিটারের দাম পড়বে ১৫৮ টাকা ৮০ পয়সা।

তিনি আরও জানান, একই মন্ত্রণালয়ের অধীন টিসিবির জন্য ২০২৩-২৪ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল তুরস্কের আরবেল বাকলিয়াত হুবুবাত সান্তিক এএস কুমহুরিয়াতের কাছ থেকে কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৭১ কোটি ৯৪ লাখ টাকা।

এ ছাড়া খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদফতরের আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-১-এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন গম সিঙ্গাপুরের এম/এস অ্যাগ্রোক্রোপ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের কাছ থেকে কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে ১৬২ কোটি ৮৬ লাখ ৪৮ হাজার ২৫০ টাকা ব্যয় ধরা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com