বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

অবসরের পর ব্যাংক কর্মকর্তাদের পরিচালক হওয়ার সুযোগ

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩, ১২:০৮ am
  • ৩ Time View

কোনো ব্যাংকের নিয়মিত বা চুক্তিভিত্তিক কর্মকর্তা অবসরের পর কখনোই একই ব্যাংকের পরিচালক হওয়ার সুযোগ ছিল না। এ শর্ত শিথিল করা হয়েছে। এখন থেকে কর্মকর্তারা অবসর বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর একই ব্যাংকের পরিচালক হতে পারবেন।

তবে অপেক্ষা করতে হবে পাঁচ বছর। অর্থাৎ অবসরের পাঁচ বছর পর ব্যাংকের পরিচালক হতে পারবেন।

রোববার (৩ সেপ্টেম্বর) এ সংক্রান্ত শর্ত শিথিল করে একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২।

আগের নির্দেশনায় বলা হয়েছিল, ‘নিয়মিত বা চুক্তিভিত্তিক কর্মকর্তা অবসর বা অব্যাহতি বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর কখনোই একই ব্যাংকের পরিচালক হিসাবে নিযুক্ত হওয়ার যোগ্য হবেন না।’

নতুন নির্দেশনায় বলা হয়, ‘নিয়মিত বা চুক্তিভিত্তিক কর্মকর্তা অবসর বা অব্যাহতি বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর একই ব্যাংকের পরিচালক হিসাবে নিযুক্ত হওয়ার যোগ্য হবেন। তবে পাঁচ বছর অতিক্রান্ত না হওয়া পর্যন্ত এ সুযোগ পাবেন না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com