বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

১৪ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের লাইসেন্স বাতিল

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৫০ am
  • ৫ Time View

এতে বলা হয়, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার লাইসেন্স নবায়নের আবেদন করেনি ১৪টি প্রতিষ্ঠান। এতে লাইসেন্সিং গাইডলাইন ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১-এর বিধান লঙ্ঘিত হয়েছে। ফলে প্রতিষ্ঠানগুলোর আইএসপি লাইসেন্স বাতিল করা হয়েছে।

এখন থেকে প্রতিষ্ঠানগুলো লাইসেন্সের অধীন যেকোনো কার্যক্রম সম্পাদন করলে সেটি অবৈধ বলে বিবেচিত হবে, যা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১-এর অধীন শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে বলেও জানায় বিটিআরসি।

প্রতিষ্ঠানগুলোকে আইএসপি লাইসেন্স সংশ্লিষ্ট সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দিয়ে বিটিআরসি আরও জানায়, সংশ্লিষ্ট সকলকে বাতিলকৃত আইএসপি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যেকোনো ধরনের টেলিযোগাযোগ চুক্তি সম্পাদনসহ সেবা গ্রহণ বা প্রদান এবং টেলিযোগাযোগ সেবা গ্রহণ বা প্রদানের বিপরীতে আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকতে হবে।

একই সঙ্গে লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলোকে আগামী ১০ দিনের মধ্যে কমিশনের কাছে তাদের লাইসেন্স জমা দেয়ার নির্দেশ দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা

বাতিলকৃত আইএসপি প্রতিষ্ঠানগুলো হলো: বর্ণালী নেটওয়ার্ক সিস্টেম লিমিটেড, আইটি নেক্সট টেকনোলজি, সাইবার কমিউনিকেশন, নিউ জেনারেশন ইন্টারনেট সার্ভিসেস লিমিটেড, এশিয়ান সিটি অনলাইল (বিডি) লিমিটেড, এম.এস. আপন এন্টারপ্রাইজ, এম.এস স্পার্কিং ওয়ার্ল্ড, রেইন্ আইসিটি, সেগুনবাগিচা সেফনেট অনলাইন, স্পিড অনলাইন, ভেসটেল কেবল টিভি নেটওয়ার্কস লিমিটেড, ওয়েব সল্যুশন, চাঁদপুর নেট ও এম.এস এয়ারেনেট কমিউনিকেশন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com