বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

৪ মোবাইল কোম্পানির ৭৬৯২ কোটি টাকা বকেয়া

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ১২:০৪ am
  • ৩ Time View

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার সংসদে বলেছেন, দেশের ৪টি মোবাইল কোম্পানির কাছে সরকারের বকেয়া পাওনার মোট পরিমাণ ৭ হাজার ৬৯২ কোটি ৬৭ লাখ টাকা।

শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে সোমবার মোস্তাফা জব্বার বলেন, বর্তমানে দেশে ৪টি মোবাইল কোম্পানি পরিচালিত হচ্ছে। ২০২২-২৩ অর্থবছরে ওই মোবাইল অপারেটর কোম্পানিগুলো সরকারকে ৩ হাজার ১৭৮ কোটি ৯১ লাখ টাকা রাজস্ব পরিশোধ করেছে।

এছাড়া বিটিআরসির অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগে সংরক্ষিত নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, মোবাইল অপারেটরগুলোর কাছে বকেয়ার পরিমাণ ৭ হাজার ৬৯২ কোটি ৬৭ লাখ টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি বকেয়া রয়েছে গ্রামীণ ফোনের কাছে ৬ হাজার ১০১ কোটি ৮১ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে রয়েছে বাংলালিংক ৮৮০ কোটি ১৫ লাখ টাকা। রবি আজিয়াটার বকেয়ার পরিমাণ ৫৩৯ কোটি ৭৬ লাখ টাকা এবং সিটিসেলের কাছে ১৭০ কোটি ৯৫ লাখ টাকা বকেয়া রয়েছে।

এছাড়াও টেলিটকের কাছে ১২৭ কোটি ৩৬ লাখ টাকা বকেয়া রয়েছে বলে জানান মন্ত্রী।

তিনি জানান, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ৩জি স্পেকট্রাম এসাইনমেন্ট ফি বাবদ ১ হাজার ৫৮৫ দশমিক ৯৩ কোটি টাকা ইক্যুইটিতে কনভার্সনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাধ্যমে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়।

তৎপ্রেক্ষিতে, অর্থ মন্ত্রণালয় হতে অদ্যাবধি কোনো নির্দেশনা পাওয়া যায়নি এবং স্পেকট্রাম চার্জ বাবদ ৩০ কোটি ২০ লাখ টাকা রেভিনিউ শেয়ার বাবদ ৪৩ কোটি ৮১ লাখ ও এসওএফ বাবদ বকেয়া ৪৭ কোটি ৩৫ লাখ টাকাসহ মোট ১২৭ কোটি ৩৬ কোটি টাকা আদায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com