বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৪২ pm
  • ৪ Time View

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন ঢাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে প্রাণ গেল ৮৪৬ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও তিন হাজার ২৭ জন। এতে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৭৩ হাজার ৭৯৫ জনে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের প্রথম দিন ১ জানুয়ারি থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ ৭৩ হাজার ৭৯৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭৪ হাজার ৯৭৬ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৯৮ হাজার ৮১৯ জন।

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৮৪৭ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭০ হাজার ৫৮৪ জন এবং ঢাকার বাইরের বাসিন্দা ৯২ হাজার ২৬৩ জন।

২০২২ সালে ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com