শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

২২০ রাজস্ব কর্মকর্তা বদলি

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৪৩ pm
  • ২ Time View

দুই দিনে ২২০ সহকারী রাজস্ব কর্মকর্তা দপ্তর বদল করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর পদায়নকৃত স্থানে যোগ দিতে নির্দেশনা দেয়া হয়েছে।

সোমবার ও মঙ্গলবার পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

এনবিআর সূত্র থেকে জানা যায়, সততা, দক্ষতা, নিষ্ঠা, সময়ানুবর্তিতা এবং অতীতের কর্মস্থল বিবেচনা করে প্রতিবছর বাজেট ঘোষণার পরপরই কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা থেকে শুরু করে কমিশনার পদমর্যাদার কর্মকর্তাদের বদলি করা হয়। সাধারণত সহকারী রাজস্ব কর্মকর্তা ও রাজস্ব কর্মকর্তাদের একইস্থানে ২ বছরের বেশি রাখা হয় না।

সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক ও ভ্যাট প্রশাসন-৩ শাখার দ্বিতীয় সচিব শেখ মেজবাহ-উল-সাবেরিন স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে শুল্ক ও ভ্যাটের ১১৭ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি করা হয়।

অপরদিকে মঙ্গলবার রাজস্ব বোর্ডের শুল্ক ও ভ্যাট প্রশাসন-৩ শাখা থেকে দ্বিতীয় সচিব মাসুদ রানার সই করা অপর প্রজ্ঞাপনে ১০৩ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি এবং নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com