বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশ থেকে নেয়া ঋণ সুদসহ শোধ করল শ্রীলংকা

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৩৯ pm
  • ৫ Time View

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে নেয়া পুরো ঋণই শোধ করে দিয়েছে শ্রীলংকা। গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতেই তারা ঋণের শেষ কিস্তি শোধ করেছে। একই সঙ্গে ঋণের সমুদয় সুদও পরিশোধ করেছে।

শ্রীলংকা শেষ কিস্তির ৫০ মিলিয়ন বা ৫ কোটি মার্কিন ডলার ও ঋণের সুদ বাবদ ৪৫ লাখ ডলার বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে পরিশোধ করেছে বলে বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র নিশ্চিত করেছে। তিন কিস্তিতে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ২০ কোটি ডলার ঋণ নিয়েছিল শ্রীলংকা। তিন কিস্তিই তারা ঋণটি শোধ করেছে।

অর্থনৈতিক সংকটের কারণে বৈদেশিক মুদ্রার বড় ধরনের ঘাটতিতে পড়ে শ্রীলংকা। এ কারণে ২০২১ সালে তারা বাংলাদেশের কাছে ২০ কোটি ডলার ঋণ চায়। দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে আলোচনার পর ঋণ দেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদের অনুমোদনের মাধ্যমে ঋণ ছাড় করে। ঋণের প্রথম কিস্তি ৫ কোটি ডলার ছাড় করা হয় ২০২১ সালের আগস্টে। একই মাসের শেষ দিকে আরও ১০ কোটি ডলার ছাড় করা হয়। সেপ্টেম্বরে দেওয়া হয় আরও ৫ কোটি ডলার। তিন দফায় দেওয়া হয় ২০ কোটি ডলার।

শ্রীলংকা অর্থনৈতিক সংকটের কারণে ঋণের কিস্তি যথা সময়ে পরিশোধ করতে পারছিল না। যে কারণে এর মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়।

শ্রীলংকার অর্থনৈতিক অবস্থা ঘুরে দাঁড়ানোর পর গত আগস্টে তারা প্রথম কিস্তি বাবদ ৫ কোটি ডলার, সেপ্টেম্বরের প্রথম দিকে পরিশোধ করে আরও ১০ কোটি ডলার। গত বৃহস্পতিবার শোধ করেছে সর্বশেষ কিস্তি ৫ কোটি ডলার। এর মাধ্যমে মূল ঋণের ২০ কোটি ডলার পরিশোধ করা হয়েছে। একই সঙ্গে বৃহস্পতিবার ঋণের সুদ বাবদ ৪৫ লাখ ডলারও পরিশোধ করেছে। অর্থাৎ শ্রীলংকা মোট সুদসহ পরিশোধ করেছে ২০ কোটি ৪৫ লাখ ডলার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com