বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

মহানবী (সা.)-এর রওজা জিয়ারতে নতুন নির্দেশনা জারি

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩, ১০:২৭ pm
  • ২ Time View

মুসলিমদের দ্বিতীয় পবিত্র নগরী মদিনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারতের বিষয়ে নতুন আচরণবিধি ঠিক করেছে সৌদি আরব।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় সম্প্রতি মদিনায় কোন কোন কাজ করতে হবে এবং কোন কোন কাজ করা যাবে না- এ বিষয়ে বিশেষ নির্দেশনা জারি করেছে।

নির্দেশনা অনুযায়ী, রওজা শরিফে পৌঁছানোর আগেই দর্শনার্থীদের আসন সংরক্ষণের জন্য আবেদন করতে হবে এবং নির্দিষ্ট সময়ে সেখানে উপস্থিত হতে হবে। নবীজির (সা.) রওজা এলাকায় উচ্চস্বরে কথা বলা যাবে না।

মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, এখন থেকে রওজা জিয়ারতের সময় সাথে করেন খাবার নিয়ে যাওয়া, ছবি তোলা, ভিডিও করা বা নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত সময় অবস্থান করা যাবে না।
এর আগে শিশুদের নিরাপত্তায় নতুন নির্দেশনা দেয় সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। কাবা শরিফের পবিত্রতা রক্ষায় এসব নির্দেশনা বাবা-মায়ের ওপর বাধ্যতামূলক করা হয়। ফলে ওমরাহর সময়ে শিশুদের সাথে আনলে এসব নির্দেশনা মানতে হবে।

সৌদিতে এখন ওমরাহর মৌসুম চলছে। এ সময়ে মক্কা শরিফের গ্রান্ড মসজিদে ওমরা পালন শেষে অনেকে মদিনায় রাসুলের রিওজা জিয়ারতে যান। চলতি বছরে প্রায় এক কোটি মুসলমান ওমরাহ পালন করতে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে সৌদি আরব।

হারামাইন শরিফাইনের রক্ষণাবেক্ষণকারী সংস্থার পরিসংখ্যন অনুসারে, গত সপ্তাহে প্রায় ৫৫ লাখ মানুষ মসজিদে নববীর উদ্দেশে যাত্রা করেছেন। তাদের মধ্যে রওজা শরিফ ভ্রমণে যান ১ লাখ ১৭ হাজার ৪৪৭ জন পুরুষ এবং ১ লাখ ১৯ হাজার ৫২৬ জন নারী।

গত এপ্রিলে সৌদি কর্তৃপক্ষ মসজিদে নববীর পবিত্র কক্ষের চারপাশে সোনালি পিতলের বেষ্টনী তৈরি উদ্বোধন করা হয়েছে। কাঠের জায়গায় নতুন এই বেষ্টনী তৈরি হওয়ায় মসজিদের স্থাপত্য দেখতে পারবেন দর্শনার্থীরা। সূত্র: গালফ নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com