বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩, ৮:৩৬ pm
  • ৩ Time View

দেশজুড়ে দিন দিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাড়ালো ১ হাজার ৬৪ জনে। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮০০ জন।

শুক্রবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮০০ জন। এর মধ্যে ঢাকা সিটির ৫০৪ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ২৯৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ৯২১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১৮ হাজার ৬৬৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৮ হাজার ৬৭৯ জন। মারা গেছেন ১ হাজার ৬৪ জন। এরমধ্যে ঢাকা সিটির ৬৭৫ জন এবং ঢাকা সিটির বাইরের ৩৮৯ জন।

এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com