বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ১৫ জনের

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩, ১০:১৮ pm
  • ৪ Time View

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দেশে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ হাজার ১৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫৮৫ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৭৩ জন।

শনিবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ১৭১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৯১২ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ২৫৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

এতে বলা হয়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২ লাখ ২০ হাজার ৮২২ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৭ হাজার ৫৮২ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২৪০ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১০ হাজার ৫৭২ জন। তাদের মধ্যে ঢাকায় ৮৩ হাজার ৯৮৭ এবং ঢাকার বাইরে ১ লাখ ২৬ হাজার ৫৮৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

চলতি বছরের এ পর্যন্ত ১ হাজার ৭৯ জন প্রাণ হারিয়েছেন এডিস মশাবাহিত এই রোগে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com