বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

মৌলভীবাজারে অ্যাম্বুলেন্স চাপায় নিহত ২

সিলেট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩, ১০:০৪ pm
  • ৪ Time View

মৌলভীবাজারে অ্যাম্বুলেন্স চাপায় দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার গিয়াসনগর ইউনিয়নের কদুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের সুরুজ মিয়ার ছেলে তাজ উদ্দিন (৪৫) ও শ্রীনাথপুর গ্রামের মৃত জমশেদ মিয়ার ছেলে শাহিন মিয়া (৩৫)।

মৌলভীবাজার সদর মডেল থানার ওসি) মো. হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে তাজ উদ্দিন ও শাহিন মিয়া মোটরসাইকেল নিয়ে একটি বিয়েতে যাচ্ছিলেন। এ সময় সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের কদুপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘দি লাইফ লাইন প্রাইভেট অ্যাম্বুলেন্স’ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তাজ উদ্দিন। এ সময় শাহিন মিয়াকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা অংশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে সেখানে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছেন বলে জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com