শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: ইসি সচিব

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩, ১১:২৯ pm
  • ৭ Time View

বর্তমানে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ আছে। উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম।

সংখ্যালঘুরা ভোটে সহিংসতার আশঙ্কা কেন করছে? এ প্রশ্নের ইসি সচিব বলেন, এটা যারা আশঙ্কা করছে তারাই বলতে পারবে। আমাদের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হচ্ছে যে, বর্তমানে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কমিশনের দৃষ্টিতে শান্তিপূর্ণ আছে। এখন পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলেও কমিশন মনে করছে। পরবর্তী সময়ে কোনো পরিস্থিতির যদি উদ্ভব হয় তবে অবশ্যই কমিশন আইনগতভাবে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সামাজিক সংগঠন সম্প্রীতির বাংলাদেশের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহাংগীর আলম বলেন, সম্প্রীতির বাংলাদেশ সংগঠন আমাদের কাছে মোট চারটি প্রস্তাবনা রেখেছে। চারটি প্রস্তাবনার বিষয়ে কমিশন তাদের আশস্ত করেছে যে, সেসব প্রস্তাবনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সভায় সম্প্রীতি বাংলাদেশ নামে সংগঠনের নেতারা নির্বাচন কমিশনের কাছে দাবি জানান যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধবিরোধীরা যাতে অংশ নিতে না পারে, একই সঙ্গে তারা ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান।

সম্প্রীতি বাংলাদেশের সভাপতি পীযূষ বন্দ্যোপাধ্যায়সহ ১৩ সদস্যের প্রতিনিধি দল সভায় অংশ নেয়। আর ইসির পক্ষ থেকে নির্বাচন কমিশনাররা এবং ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com