বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

দিরাইয়ে প্রতিপক্ষের বন্দুকের গুলিতে নিহত ১

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩, ৯:৫৫ pm
  • ৫ Time View

সুনামগঞ্জের দিরাইয়ে পূর্ব বিরোধের জেরধরে দু’পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের বন্দুকের গুলিতে দুলাল খান (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গোল আহমদ (৪৫) ও মিলাদ খান (২০), আব্দুল মনাফের ছেলে রূপ উদ্দিন (৪২)কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। নিহত দুলাল খান উপজেলার পুকিডহর গ্রামের আলিমুদ্দিনের ছেলে।

বুধবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০ টারদিকে উপজেলার জগদল ইউনিয়নের পুকিডহর গ্রামের এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে পুকিডহর গ্রামের আরজু খান ও একই গ্রামের হোসেন খানের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার কথা কাটাকাটির জেরধরে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে প্রতিপক্ষ হোসেন খানের পক্ষের বন্দুকের গুলিতে আরজা খানের পক্ষের দুলাল খান নিহত হন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে গোল আহমদ, মিলাদ খান, আব্দুল মনাফের ছেলে রূপ উদ্দিনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যান্যদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

দিরাই থানার ওসি কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে করা হয়েছে। বর্তমানে সংঘর্ষ কবলিত গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com