বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ডেঙ্গু কেড়ে নিল আরও ১১ প্রাণ

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩, ১০:৩৬ pm
  • ৪ Time View

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫৬ জন। শুক্রবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫৬ জন। এর মধ্যে ঢাকা সিটির ২০৬ জন এবং ঢাকা সিটির বাইরে ৭৫০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ২৪৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৯৯ হাজার ৫০ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৯২ হাজার ২৬৬ জন। মারা গেছেন ১ হাজার ৫৩৯ জন। এরমধ্যে ঢাকা সিটির ৮৯৮ জন এবং ঢাকা সিটির বাইরের ৬৪১ জন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com