বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

যাদুকাটায় ড্রেজারের ধাক্কায় নৌকা ডুবে ২ শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩, ১১:৫৬ pm
  • ৫ Time View

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে ড্রেজারের ধাক্কায় বারকী নৌকা ডুবে ২ শ্রমিক নিহত ও ৩ জন আহত হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টায় নিহত দুই শ্রমিককের লাশ উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

নিহতরা হলেন, তাহিরপুর উপজেলার চিকসা গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে নূরুল আমিন(২৬), একই গ্রামের আব্দুস শহীদের ছেলে সামায়ুন কবির(৩০)।

আহতরা হলেন, একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আব্দুল ওয়াহিদ(৪৮), আতর আলীর ছেলে আব্দুল ওযুদ(৪৩) ও আব্দুর নূরের ছেলে মনির মিয়া(২৭)। এর মধ্যে আহত আব্দুল ওয়াহিদকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও আব্দুল ওযুদ এবং মনিরকে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় বারকী শ্রমিক নূরুল আমিন, সামায়ুন কবির, আব্দুল ওয়াহিদ, আব্দুল ওযুদ ও মনির মিয়া একটি বারকী নৌকায় করে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে যাদুকাটা নদীর জামাইল্লারচর এলাকায় পৌছলে বিপরীত দিকে থেকে আসা একিিট ড্রেজার বারকী শ্রমিকবাহী নৌকার উপর উঠে যায়। এতে বারকী নৌকাটি ডুবে যায়। এসময় আব্দুল ওয়াহিদ, আব্দুল ওযুদ ও মনির মিয়াকে আহত অবস্থায় উদ্ধার করা হলে নূরুল আমিন, সামায়ুন কবির নদীতে নিখোঁজ হন।

খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ও সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে রাতভর আভিযান চালিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা রোববার সকাল সাড়ে ৭ টার দিকে নূরুল আমিন, সামায়ুন কবিরের লাশ উদ্ধার করে।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বার্তাবাহককে জানান, নিহতদের লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com